যদি তোমার শেষ কথাটা হয় ভালোথেকো, তবে কেন নিজের দায়িত্বে আমায় ভালো রাখলে না, নাকি উচ্চ বিলাসী আকাঙ্খা নিয়েই তোমার আমার শেষ পথচলা, পিচঢালা পথের শেষে ভেঙে চূর্ণ হওয়া মন নিয়ে দুজন দু দিকে হারিয়ে যাওয়ার চাইতে আমাদের পরিচয় না হওয়াটাই কি শ্রেয় ছিলোনা। যদি তুমি আমায় আগলে রাখার দায়িত্বটাই নিতে না পরো তবে কেন এক সাথে বেঁচে থাকার মিথ্যা প্রতিশ্রুতিতে আবদ্ধ করেছিলে আমি এবং আমাদের।
শত বছরের ভালোবাসা লালন করা হৃদপিণ্ডে আজ কেনই বা বিচ্ছেদের হাহাকার, আজ কেনই বা হাসির মুখোশে বন্দি আমাদের আত্মচিৎকার। যদি তোমায় হারাতেই হবে তবে কেন তোমায় জয় করার মিথ্যা প্রচেষ্টা,
যদি আবার কখনো দেখা হয় প্রিয়, হাসি মুখে আমায় জড়িয়ে নিও, বুকে চাপানো হাজারো আর্তনাদ তুমি স্পর্শে মুক্তি দিও।

0 Comments