Header Ads Widget

Responsive Advertisement

ছেলেটা ভুলেনি....



 আমার আজও মনে পড়ে, বদমেজাজী ও ধৈর্য্যহীন হওয়ার কারনে টিউশনি করতে না পারা ছেলেটার পকেটে অনেক সময় ২০ টাকাও থাকতোনা। সে আজ থেকে ৯-১০ বছর আগের কথা। মা বাবা থেকে টাকাও চাইতোনা, কারন তার আত্মসম্মান টা একটু বেশী। আমিও শুধু এক দুইটা টিউশনি করতাম। আর্ট শেখাতাম। আর আম্মু বাবা থেকে স্কুল কলেজে আসা যাওয়া করার রিক্সা ভাড়াটা ছাড়া এক্সট্রা কোন টাকা তেমন চাইতাম না। ফ্রেন্ডদের সাথে খেতেও খুব কম যাওয়া হতো। যেতামনা বললেই চলে। আম্মুর যেন আমার জন্য এক্সট্রা স্পেন্ড না হয়। 

যখন দুজনের দেখা করতে ইচ্ছে হতো, আমি আসতাম রিক্সায়। এরপর শিল্পকলার সামনে থেকে ১০ টাকার বাদাম কিনে চিটাগং এর অলিগলি বাদাম খেতে খেতে হাঁটতাম, আর "একদিন আমাদের এটা হবে সেটা হবে স্বপ্ন দেখতাম, গল্প করতাম।" 

আমি কখনো ওর কাছে এমন কিছুই চাইতাম না যেটা ওর সাধ্যের বাইরে। কারন আমার ইচ্ছা পূরণ করতে না পারলে ওর মন ছোট হবে। ওর সেল্ফ এসটিম নষ্ট হবে। কারন আমার ইচ্ছে পূরণ করার ছেলেটা আপ্রাণ চেষ্টা করতো।অনেকসময় অবুঝের মতো "দুজন চা খাবো" যদি এই বায়না ধরে বসতাম, চা টা ঠিকই খাওয়া হতো। কিন্তু পরে দেখতাম ও আমাকে রিক্সায় তুলে দিয়ে ও নিজে হেঁটে হেঁটে বাসায় যাচ্ছে। মানে চায়ের কাপ দুটো ছিল ওর রিক্সাভাড়া।

এভাবে আমরা বছর কে বছর একে অপরকে আগলে রাখি। আমি ওর মহারাণী। ও আমার মহারাজ। আমার জন্য ও সর্বকালের সেরা পুরুষ। 

যেই ছেলেটার দেয়া দুই ডজন কাঁচের চুরি আমার দিন আনন্দে উৎফুল্ল করে দিতো, সেই ছেলেটা কাল আমার জন্য ছবির জিনিসগুলো শপিং করে আনে। 

শুধুমাত্র আমি একটা আত্বীয়ের বিয়েতে যাবো তাই। 


ছেলেটা ভুলেনি.... ছেলেটা এখন আমার মুখ থেকে কিছু বের হওয়ার আগেই আমার ইচ্ছা পূরণ করে দেয়.... ছেলেটা এখন আমার হাসবেন্ড... আমার রিচ হাসবেন্ড... 

He deserves to be appreciated.. He deserves to be acknowledged... He fought for his place 

🖤

📸 Shahida Rakhi

Post a Comment

0 Comments