Header Ads Widget

Responsive Advertisement

হ্যা আমি বোকা।

 



হ্যা আমি বোকা। কিভাবে স্মার্টলি কথা বলতে হয় আমার জানা নাই, কিভাবে ফরমালিটি মেইনটেইন করতে হয় জানি না, কিভাবে মানুষের সামনে নিজেকে প্রেজেন্ট করতে হয় জানি না, কিভাবে রাস্তা পার হতে হয় জানি না। 

আমি প্রতিনিয়ত ছোট হই, নিজের পরিবারের কাছে। নিজের কাছের লোকজন আমাকে বুঝায় আমি অযোগ্য। কারন আমি তাদের মত সম্মার্টলি কথা বলা, ফরমালিটি মেনে চলা, নিজেকে ভালো ভাবে প্রেজেন্ট করা, রাস্তা পার হওয়া এগুলো কিছুই বুঝি না৷ 

তবে হ্যা আমি ভাগ্যবান আমি এমন একজন মানুষ কে জীবনে পেয়েছে সেই আনস্মার্ট, ফরমালিটি না জানা, নামি দামি সার্টিফিকেট না থাকা গ্রামের সরল সোজা বোকা মেয়েটি কে ভালোবেসেছে। সে ম্যাচিউর, সে স্মার্ট, সে ফরমালিটি বোঝে, কিভাবে নিজেকে প্রেজেন্ট করতে হয় তা ও জানে। তবে কোনো সে গ্রামের বোকা মেয়েটি কে ভালোবাসলো? 

মানুষটি বোকা মেয়েটি কে নিজের মত করে বানিয়ে নিচ্ছে তবে কখনো ছোট করে নয়৷ বোকা মেয়েটির চোখে মেয়েটির অযোগ্যতা গুলো দেখিয়ে নয়।

হ্যা আমি গর্বিত আমি জীবনে এমন একজন কে পেয়েছি যে আমার দুর্বলতা ঢেকে আমাকে শ্রেষ্ঠ প্রমান করে। যে সবসময় আমার সন্তুষ্টি অর্জনের জন্য চেষ্টা করে, যে আমাকে খুশি করার জন্য, আমার মন জয়ের জন্য ব্যস্ত থাকে। যার দুনিয়া আমি হয়ে গেছি। সারা দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও সেই মানুষটি আমার পাশে আছে। এই খ্যাত মেয়েটি আজ তার দুনিয়া। 

সুখি হতে আর কি লাগে! জীবন সঙ্গী তাকেই করুন সা রা পৃথিবী আপনার বিরুদ্ধে গেলেও সে আপনার পাশে থাকবে। পরিবার থেকে শুরু করে চারপাশের টক্সিক মানুষ মাছির মত ভো ভো করবে সুযোগ পেলে গায়ে বসবে। আপনি শুধু আপনার জীবনসঙ্গীর প্রতি সন্তুষ্টি থাকুন। সবার থেকে সুখী মানুষ আপনি হবেন। 

লেখাঃসাবরিয়া সিদ্দিকা

Post a Comment

0 Comments