Header Ads Widget

Responsive Advertisement

যখন সে কাওকে পাশে পাইনা।

 প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে,

যখন সে কাওকে পাশে পাইনা।

সেই সময়টাতে নিজের জন্য কাওকে খুব করে প্রয়োজন পরে, নিজেকে ভীষণ অসহায় মনে হয়।
সে শুধু ছটফট করে একটা মানুষের জন্য যে কিনা বলেছিলো "আমি তোমায় কোনোদিন ছেড়ে যাবো না" কিছু বন্ধুর জন্য যারা বলেছিলো "আরে মামা বিপদে আমরাই তো পাশে থাকবো, কিযে ক'স প্যারা নাইতো চিল আমরা আছি না"। কতো বন্ধুত্বের গল্প, কতোই না কাছের মানুষের দেয়া প্রতিশ্রুতি।

সবই তখন মিথ্যে মনে হবে। কেউ কোথাও থাকবে না। একটি বারের জন্যেও আপনার খোঁজ কেউ নিতে আসবে না। আপনার শুধু মনে হবে, বছরের পর বছর একসাথে থেকেও আপনি তাদের ভুল চিনেছেন। এক বুক অভিমান জমিয়ে সবার সাথে দূরত্বের সৃষ্টি করবেন। একাকীত্ব তখন আপনি উপভোগ করতে শুরু করবেন।

সারা জীবন হয়তো ভালো থাকা যায়না আবার সারা জীবন কারো কষ্টেও পার হয়না। অনেক কষ্ট পেতে পেতে এক সময় কষ্ট গুলোও জীবনের কাছে হার মেনে যায়। তবে তখন আপনি বুঝতে শিখে যাবেন আপনি ছাড়া আপনার আর কেউ নেই!
আপনার চাওয়া-পাওয়ার খাতাটা তখন শূন্যে পরিণত হবে।

লেখা: আবু মাহফুজ শুভ

Post a Comment

0 Comments