আমার নামে একটা বেনামি চিঠি এসেছিল। নাম নাই দেখে খুব আগ্রহ নিয়েই খামটি খুললাম। শুরুতেই লিখা ছিল চিঠি পড়ার পর আমার পরিচয় জানতে ইচ্ছা করবে কিন্তু জানার চেষ্টা করবেন না। আমার মনে কৌতূহল জাগলো দেরি না করে পড়া শুরু করলাম -
আমি একজন ভেঙে যাওয়া মানুষ। আমি যাকে আকড়ে ধরে বাঁচতে চেয়েছি সে আমাকে ছেড়ে গিয়েছে। আমি যাকে ভালোবাসা দিয়েছি তার কাছ থেকে কষ্ট পেয়েছি৷ আমি একটা মানুষ কে খুব ভালোবেসেছি, মানুষটি যখন আমার হলো না, আমি খুব একা হয়ে গেলাম। দ্বিতীয় বার আমি কোনো মানুষকে ভালোবাসিনি, আমি একটা শালিক পাখি কিনেছিলাম।
ওর সাথে কথা বলতাম, আস্তে আস্তে ও আমাকে ডাকতে শিখলো। তখন ওর প্রতি আমার ভালোবাসা আরো বেড়ে গেলো। আমি সারাক্ষণ ওর ডাক শুনতাম আর আমার মনের কথা গুলো ওরে বলতাম। কিছুদিন পর ও আমাকে ছেড়ে গেলো আমি আবার একা হয়ে গেলাম। তখন আমি প্রাণীদের কে ভালোবাসা বাদ দিলাম।
বন্ধুদের কাছ থেকে একটা কলম গিফট পেয়ে ছিলাম। খুব প্রিয় ছিল কলমটি। কলমটি দিয়ে মনের কথাগুলো ডায়েরি তে লিখতাম। একদিন কলমটির নিপ ও ভেঙে গেলো। তখন মনে হলো আমি একজন অভাগা। আমার কোনো প্রিয় জিনিস আমার কাছে বেশিদিন থাকবে না। তাই আমি সবকিছু বাদ দিয়ে বদ্ধঘরে একা থাকা শুরু করলাম।
কিছুদিন পর নিউজফিড ঘাটতে ঘাটতে আপনার একটা লেখা চোখে পড়লো, ভেঙে যাওয়া মানুষকে নিয়েই লেখা ছিল। পড়ে মনে হয়েছিল আপনি যেহেতু লিখেছেন সেহেতহ আপনি আমার কষ্টটা বুঝবেন। আপনাকে আমি ফলো করি, আপনার লেখাগুলো পড়ি। আপনার লেখাপড়েই সময় কাটাই এখন আমি। কিন্তু আমি কখনো আপনাকে দেখতে চাইবো না, আপনার সাথে কথা ও বলতে চাইবো না। আপনি ও আমার কাছে প্রিয় হয়ে উঠছেন।
তাই আমার মনে ভয় চলে আসছে যদি আপনার লিখা কিছুদিন পর পড়ার সৌভাগ্য আর আমার না হয়৷ আপনি আমার পরিচয় পেলে হয়তো আমার সাথে কথা বলবেন তখন আমার মনে আরো সংশয় আসবে। তাই আমি আড়ালে থেকে আপনার লেখা পড়বো, আপনাকে ভালো বেসে ও ফেলতে পারি। তবে কখনো সামনে আসবো না। কখনো ভালোবাসার সীকৃতি চাইবো না। আমি চাই না আপনি হারিয়ে যান লেখালেখির মাঝ থেকে। আমি তো অভাগা আমি আপনার সংস্পর্শে আসলে আপনি হারিয়ে যাবেন। আমি জানি আপনার আমার পরিচয় খুজতে ইচ্ছা করবে কিন্তু খুজবেন না। আমি দূর থেকে আপনাকে ভালোবাসতে চাই। দূর থেকে আপনার লেখার মাঝে নিজেকে হারাতে চাই।
লেখা: সাবরিয়া সিদ্দিকা
0 Comments