"প্রয়োজন ছাড়াও যে আপনার খোঁজ রাখে, তাকে ছোট ভাববেন না... বরং নিজেকে সৌভাগ্য মনে করুণ, কারণ এই স্বার্থপর যুগেও এখনো আপনি কারো মনে রয়েছেন !!
.
প্রয়োজন ফুরিয়ে যাওয়ার পরেও যে আপনার পাশে থাকে, সেই মানুষটাই আপনার সবচেয়ে কাছের মানুষ... এমন মানুষের যত্ন নিন... যখন দেখবেন কেউ আপনার খোঁজ নিচ্ছে না, তখন এই মানুষগুলোই হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আপনাকে মনে করে জানিয়ে দিয়ে যাবে আপনাকে সে ভুলে যায়নি !!
.
সবকিছুতে কারণ খুঁজতে হয় না... সবকিছুর কারণ খুঁজতে গেলে সেটার সৌন্দর্য হারিয়ে যায়... কিছু বিষয় কারণ ছাড়াই সুন্দর... যেখানে কারণ থাকে, সেখানে স্বার্থও থাকে... যেখানে কারণ থাকে না, সেখানে স্বার্থও থাকে না... জীবনে কিছু স্বার্থ ছাড়া পাওয়া মানেই হলো যা কখনো হারাবে না !!
.
নিজেকে ছোট করে হলেও যে আপনার পাশে থাকে, ভালোবাসে, আপনার কেয়ার করে, এমন মানুষ পেয়ে গেলে কখনো হারাবেন না... হারিয়ে গেলে এমন মানুষ আর পাবেন না... এখনকার যুগে কেউই স্বার্থ ছাড়া পাশে থাকতে চায় না... যে পাশে থাকে তাকে ধরে রাখতে না জানলে সেটা হবে আপনার জীবনের একটা ব্যর্থতা !!
.
জীবনে এমন মানুষ থাকা দরকার যারা অযথাই ফোন দিবে, খোঁজ নিবে, কেয়ার করবে, কোনো কারণ ছাড়াই ঝগড়া করবে, এদেরকে আগলে রাখুন... এমন মানুষ না থাকলে জীবন পানসে হয়ে যায়... স্বার্থ ছাড়া কেউ কারো ছায়াও দেখে না, সেখানে নিঃস্বার্থের মতো কেউ আপনাকে মনে করছে মানেই আপনি তারকাছে অন্যতম !!
.
জীবনে কাউকে অন্যতম করার চেয়ে কারো কাছে অন্যতম হওয়াটা সৌভাগ্যের ব্যাপার... খুব কম মানুষই কারো কাছে অন্যতম হয়ে থাকতে পারে... যে মানুষটার কাছে আপনার গুরুত্ব সবচেয়ে বেশি সেই মানুষটা কখনো আপনাকে ভুলে থাকতে পারবে না, সে আপনার খোঁজ নিবেই... সেটা কারণে হোক কিংবা অকারণে !!
.
আগলে রাখুন সেই মানুষটাকে যে কোনো স্বার্থ ছাড়াই নিয়মিত আপনার খোঁজ রাখে... এমন মানুষ সবার জীবনে আসে না... এদেরকে ধরে রাখুন, এরা অভিমানী হয়... এদের একবার হারিয়ে ফেললে আর ফিরে পাবেন না... তখন অনুভব করবেন প্রয়োজন হলে সবাই খোঁজ নিচ্ছে ঠিকই কিন্তু প্রয়োজন ছাড়া কেউ আর খোঁজ নিতে আসছে না !!" 🙂
.
লেখকঃ Imran Hossain Nirob
ছবি ক্রেডিটঃ Pixmania Collection

0 Comments